ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হাসপাতালে মাহাথির মোহাম্মদ

  • ডেস্ক :
  • আপডেট সময় ০২:২৮ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪
  • 144
30

সিনিয়র রিপোর্টার

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদকে আবারো হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (১৬ অক্টোবর) বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, ১০০ বছরের কাছাকাছি বয়সী মাহাথিরকে শ্বাসযন্ত্রের সংক্রমণের কারণে হাসপাতালে নেওয়া হয়েছে।

এর আগে প্রচণ্ড কাশির কারণে জুলাই মাসে মালয়েশিয়ার দুইবারের এই সাবেক প্রধানমন্ত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়। 

বুধবার মাহাথিরের সহযোগী জানিয়েছেন, মঙ্গলবার সন্ধ্যায় তাকে জাতীয় হার্ট ইন্সটিটিউটে ভর্তি করা হয়েছে।

তার সহযোগী সুফি ইউসুফ বলেন, হাসপাতালের পক্ষ থেকে বলা হয়েছে মাহাথির মোহাম্মদ ‘লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনে’ আক্রান্ত। আগামী কয়েকদিন তাকে হাসপাতালে থাকতে হবে বলেও জানানো হয়।

জুলাইয়ে ৯৯ বছরে পা রেখেছেন মাহাথির। কয়েক বছর ধরে তিনি হৃদযন্ত্রের সমস্যায় ভুগছেন এবং তার বাইপাস সার্জারি করা হয়েছে। চলতি বছরের শুরুতে প্রায় তিন মাস তাকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে।

মাহাথির মোহাম্মদের জন্ম ১৯২৫ সালের ১০ জুলাই। তিনি ১৯৮১ সালে প্রথমবারের মতো মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হন। ২০০৩ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। এরপর ২০১৮ সালে ৯২ বছর বয়সে দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী হন তিনি। ২০২০ সাল পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা, কেড়ে নিচ্ছে মান-সম্মান : রাজধানীতে কথিত স্বামীসহ জান্নাতুল ফেরদৌসী তমা’র সংঘবদ্ধ হানিট্রাপ!

হাসপাতালে মাহাথির মোহাম্মদ

আপডেট সময় ০২:২৮ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪