ঢাকা , সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

১২ এসপিসহ অতিরিক্ত ডিআইজি হলেন ১৪০ কর্মকর্তা

  • ডেস্ক :
  • আপডেট সময় ০৩:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০২৩
  • 341
16

সিনিয়র রিপোর্টার : বাংলাদেশ পুলিশে অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) হিসেবে পদোন্নতি পেয়েছেন ১২ এসপিসহ ১৪০ কর্মকর্তা। তাদের সবাইকে সুপার নিউমারারিতে গ্রেড-৪ এ পদোন্নতি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৭ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সহকারী সচিব মাহবুবুর রহমান স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সোমবার (৬ নভেম্বর) অতিরিক্ত উপ-মহাপরিদর্শক হিসেবে পদোন্নতি পান পুলিশের ১২ এসপি।  

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার সিনিয়র সহকারী সচিব মো. মাহাবুবর রহমান শেখের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের পত্রে উল্লেখিত সব আনুষ্ঠানিকতা পালন শেষে সৃষ্ট ১৪০টি সুপার নিউমারারি পদের বিপরীতে কর্মকর্তাদের পদোন্নতি দেওয়া হলো। যে কর্মকর্তারা মিশন, শিক্ষাছুটি/প্রেষণ ও লিয়েনে কর্মরত, তারা মূল কর্মস্থলে যোগ দেওয়ার পর তাদের পদোন্নতি কার্যকর হবে এবং প্রকৃত যোগ দেওয়ার তারিখের আগের কোনো আর্থিক সুবিধা পাবেন না।  পদগুলোতে কর্মরত পদধারীরা পদোন্নতি, অবসর, অপসারণ বা অন্য কোনো কারণে পদশূন্য হলে তা স্বয়ংক্রিয়ভাবে বিলুপ্ত হবে এবং পদ সৃষ্টির তারিখ থেকে ১৪০টি সুপার নিউমারারি পদের মেয়াদ হবে এক বছর। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা স্বপদে বহাল থেকে দায়িত্ব পালন করবেন এবং জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

উল্লেখ্য, সুপার নিউমারারি পদ বলতে বুঝায় পদগুলোতে কর্মরত পদধারীদের পদোন্নতি, অবসর, অপসারণ বা অন্য কোনো কারণে পদশূন্য হলে তা স্বয়ংক্রিয়ভাবে বিলুপ্ত হবে।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

১২ এসপিসহ অতিরিক্ত ডিআইজি হলেন ১৪০ কর্মকর্তা

আপডেট সময় ০৩:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০২৩