ঢাকা , রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

১৪ লাখ টাকা বাড়িভাড়া পরিশোধ করেননি বিচারপতি মানিক

  • ডেস্ক :
  • আপডেট সময় ০৩:৩১ অপরাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০২৪
  • 190
18

সিনিয়র রিপোর্টার

সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের বিরুদ্ধে সরকারি বাড়িভাড়া পরিশোধ না করার বিষয়ে অনুসন্ধান করতে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) নোটিশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ড. মুহাম্মদ সাজ্জাদ হোসেন।

বুধবার (২১ আগস্ট) দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান, তদন্ত কমিশনার, অনুসন্ধান কমিশনার ও সচিব বরাবর এ নোটিশ দেন তিনি।  

নোটিশে বলা হয়, অবসরে যাওয়ার পর এক বছরের বেশি সময় রাজধানীর গুলশানে একটি সরকারি বাড়ি দখলে রেখেছিলেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক।

২০১৭ সালে তিনি বাড়িটি ছাড়লেও বাড়িভাড়া, গ্যাস ও পানি বিল বাবদ সরকারের পাওনা ১৪ লাখ ১৯ হাজার ২০০ টাকা এখনও পরিশোধ করেননি তিনি। এ বিষয়ে অনুসন্ধানের উদ্যোগ গ্রহণ করে সাত দিনের মধ্যে তা জানাতে বলা হয়। তবে নির্ধারিত সময়ে ব্যবস্থা গ্রহণ করা না হলে হাইকোর্টে আবেদন রিট করা হবে।

(ছবি- সংগৃহীত) সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

অন্তর্বর্তী সরকারের বিদায়বেলায় ‘বিতর্কিত’ প্রকল্প

১৪ লাখ টাকা বাড়িভাড়া পরিশোধ করেননি বিচারপতি মানিক

আপডেট সময় ০৩:৩১ অপরাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০২৪