ঢাকা , মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

৪৩তম বিসিএসের চাকরিপ্রার্থীরা সুখবর পেতে পারেন পূজার ছুটি শেষে

  • ডেস্ক :
  • আপডেট সময় ০৭:৫১ অপরাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪
  • 148
27

অনলাইন ডেস্ক :  শারদীয় দুর্গাপূজার ছুটি আজ রবিবার শেষ হতে যাচ্ছে। এই ছুটি শেষে ৪৩তম বিসিএসের চাকরিপ্রার্থীরা সুখবর পেতে পারেন। তাদের গেজেট জারি করা হতে পারে চলতি সপ্তাহেই পূজার ছুটি শেষে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন উচ্চপর্যায়ের কর্মকর্তা আজ রবিবার সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ৪৩তম বিসিএসের সব কাজ শেষ, পূজার পর গেজেট হতে পারে।

২০২৩ সালের ২৬ ডিসেম্বর ৪৩তম বিসিএস থেকে ২ হাজার ৮০৫ জনকে নিয়োগের সুপারিশ করে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)।

সিদ্ধান্ত অনুসারে, ২ হাজার ১৬৩ জনকে ক্যাডার পদে এবং ৬৪২ জনকে নন-ক্যাডার পদে নিয়োগের সুপারিশ করা হয়। এই বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল ২০২০ সালের ৩০ নভেম্বর।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

নতুন শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে ৪টি  বিষয়

৪৩তম বিসিএসের চাকরিপ্রার্থীরা সুখবর পেতে পারেন পূজার ছুটি শেষে

আপডেট সময় ০৭:৫১ অপরাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪